Ilish Paturi সহজ রেসিপি বাংলায়

বাঙালি বরাবরই ভোজনরসিক। আর মাছ অন্তপ্রাণ এই জাতির পাতে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এক টুকরো মাছ না হলে দুপুরের খাবার হজম হয় না। বাংলার সংস্কৃতিতে পাতুরি এখন নয়া ট্রেন্ড। কারণ যে কোনও উত্সব বা অনুষ্ঠানে তো বটেই, মন চাইলেই বাড়িতেও মাছের পাতুরি বানিয়ে ফেলছেন অধিকাংশ।
ইলিশের অনেক রকম পদ রয়েছে। সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, মালাই ইলিশ, ইলিশের ঝাল বা ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল তো অনেক খেয়েছেন। আজ শিখে নিয়ে বানিয়ে ফেলুন ইলিশ মাছের পাতুরি। আসুন জেনে নেয়া যাক কী ভাবে বানাবেন ইলিশ পাতুরি।

ইলিশ মাছের পাতুরি
Equipment
- 1 ফ্রাইং প্যান
Ingredients
- ইলিশ মাছ 6 পিস
- নারকেল কোরা 4 টেবিল চামচ
- সাদা সর্ষে 2 টেবিল চামচ
- কালো সর্ষে 2 টেবিল চামচ
- পোস্ত 2 টেবিল চামচ
- টক দই 3 টেবিল চামচ
- গোটা কাঁচা লঙ্কা 6
- হলুদ পরিমাণ মতো
- নুন পরিমাণ মতো
- সর্ষের তেল পরিমাণ মতো
- মোড়ানোর জন্যে কলা পাতা ও সুতো
Instructions
- গোটা সর্ষে গ্রাইন্ডিং মেশিনে নিয়ে নিন। সাথে কাঁচা লঙ্কা ও অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নিন। যত মিহি হবে তত ভাল। এবার এতে হলুদ, লবণ, চিনি ও নারকেল কুঁচি দিয়ে দিন। আবার গ্রাইন্ড করে নিন। গ্রাইন্ডার না থাকলে বেটে নিতে পারেন।
- টকদই ও সর্ষের তেল দিয়ে দিন। ভালমতো মিক্স করে নিন। এবারে এই মাছের পিস-গুলোর গায়ে সর্ষের মিক্সচার ভালো করে লাগিয়ে নিন। উল্টেপাল্টে লাগিয়ে নিন যাতে মিক্সচার খুব ভালমতো মাছের মধ্যে ঢুকতে পারে। ১৫-২০ মিনিট ম্যারিনেট হতে দিন।
- কলাপাতা নিয়ে দুই ভাগ করে কেটে নিয়ে মাঝখান থেকে ভাল করে ধুয়ে নিন। এবারে খুব লো হিটে চুলায় একটি তাওয়া নিয়ে তার উপর পাতাগুলো অল্প গরম করে নিন। এতে করে পাতুরি বানানোর সময় পাতা মোচড়ালে ভাঙবে না।
- এবার একটি পাতা নিয়ে তাতে সরিষার মিক্সচার দিন মাঝ বরাবর। তার উপর একটি মাছের টুকরো দিয়ে দিন। আবার সরিষার পেস্ট দিন খুব ঘন করে যাতে পুরো মাছটি ঢেকে যায়। এর উপর দুটি কাঁচা লঙ্কা মাঝে দিয়ে উপরে বসিয়ে দিন।
- তারপর পাতাটি মাছের চারপাশ থেকে ভাল করে বক্স আকারে ভাঁজ করে নিন। যাতে পুরো মাছটি ঢেকে যায়। এবার সুতো দিয়ে চারদিক থেকে ভাল করে আটকিয়ে দিন। এভাবে অন্য সব মাছের টুকরো পাতার মধ্যে নিয়ে ভাঁজ করে নিন।
- তাওয়ায় অল্প তেল গরম করে নিন। তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিন। এবার দুটো পাতুরি নিয়ে খুব অল্প আঁচে ৫-৬ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করুন। অন্য পাশ করতে আরও ৫-৬ মিনিট সময় নিন।
- দুই পাশ হয়ে গেলে নামিয়ে নিন। এবার সুতা খুলে নিয়ে গরম গরম সাদা ভাতের সাথে মাছের পাতুরি পরিবেশন করুন।
Video
ইলিশ মাছের পাতুরি কি?
ইলিশ মাছের পাতুরি একটি জনপ্রিয় বাঙালি খাবার যা কলা পাতায় ভাপে ইলিশ মাছ দিয়ে তৈরি।
Rakhi Dey is a Renowned Cooking Expert and Author at Cooking with Rakhi. From Kolkata, West Bengal. Follow her on Linkedin





